রিফান্ড পলিসি
আমরা ডিজিটাল প্রোডাক্ট রিসেল করি এবং আমাদের নিবন্ধিত মেম্বারদের যেকোনো সমস্যায় আমাদের পদক্ষেপ সম্পর্কে সম্পূর্ণ বিবরন এখানে শেয়ার করা হয়েছে।
Purchase Policy
ডিজিটাল প্রোডাক্ট হওয়ায়, আপনাকে প্রথমে পেমেন্ট সম্পন্ন করে প্রোডাক্ট নিতে হবে। যদি ট্রাস্ট ইস্যু থাকে, আমাদের কমিউনিটি, ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ভালোভাবে যাচাই করে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিন। আমরা সাধারণত পেমেন্টের পরই প্রোডাক্ট ইনস্ট্যান্ট ডেলিভারি করি। তবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারিতে ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
Refund Policy
ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারির পর রিফান্ড প্রযোজ্য নয়। অর্ডার কনফার্ম বা ডেলিভারি কনফার্ম হওয়ার পর কোনো অবস্থাতেই রিফান্ড দেওয়া হবে না। শুধুমাত্র ডেলিভারি ব্যর্থ হলে রিফান্ড দেওয়া হবে।
রিফান্ড প্রসেসিংয়ের জন্য সিস্টেম অনুযায়ী কমপক্ষে ২৪ ঘণ্টা এবং সর্বোচ্চ ৭ দিন সময় লাগতে পারে।
Warranty Policy
প্রোডাক্ট পারচেজ করার পর ভবিষ্যতে কোনো সমস্যা হলে আমরা ওয়ারেন্টি প্রদান করব ইনশাআল্লাহ। তবে, কিছু প্রোডাক্টের ওয়ারেন্টির নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সময়সীমা অতিক্রম করলে কিংবা আমাদের ডেলিভারি রুলস (যেমন: পলিসি ভায়োলেশন) ভঙ্গ হলে, ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
ওয়ারেন্টির ক্ষেত্রে, যদি নতুন প্রোডাক্ট বা অ্যাকাউন্ট ডেলিভারি সম্ভব না হয়, তাহলে আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন। তবে এটি একবারের জন্যই প্রযোজ্য। কোনো প্রোডাক্টে মানি-ব্যাক গ্যারান্টি নেই।
Example:
যেমন, স্কিলশেয়ার সাবস্ক্রিপশন যদি ৯০ টাকায় নেন এবং অন্তত একটি কোর্সও করতে পারেন, তবে সেটিই আপনার জন্য প্রায় ৫ গুণ লাভজনক, কারণ একটি কোর্সের জন্য কমপক্ষে $১৪ খরচ হয়। আমাদের অনেক গ্রাহক ইতোমধ্যে পেইজের ইনবক্স বা রিভিউ সেকশনে তাদের ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেছেন, চাইলে সেগুলো দেখে নিতে পারেন।
Exchange Policy
আমরা যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে ব্যর্থ হই, তাহলে সেই প্রোডাক্টের সমপরিমাণ টাকা বা বিকল্প কোনো প্রোডাক্ট প্রদান করব। তবে, একটি প্রোডাক্ট ব্যবহার করে সেটি অন্য প্রোডাক্টের সঙ্গে এক্সচেঞ্জ করা যাবে না।
বিশেষ শর্ত:
কেউ যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পর ১২ ঘণ্টার মধ্যে জানায় যে ভুল করে অন্য প্রোডাক্ট নিয়েছে এবং এটি পরিবর্তন করতে চায়, তাহলে আমরা সেক্ষেত্রে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব।
আমাদের প্রোডাক্টের সমস্যা খুবই বিরল এবং কোনো সমস্যা হলে তা সাধারণত ওয়ারেন্টির আওতায় সমাধান করা হয়।
